নিজের অপহরণের ফন্দি এঁটে বাবার কাছে লক্ষাধিক টাকা চেয়ে ফোন ছেলের - The News Lion

নিজের অপহরণের ফন্দি এঁটে বাবার কাছে লক্ষাধিক টাকা চেয়ে ফোন ছেলের


দি নিউজ লায়ন;    নিজের অপহরণের ফন্দি এঁটে বাবার কাছে লক্ষাধিক টাকা দাবি জানিয়েছিলো গুণধর ছেলে। ছেলের অপহরণের খবর মোবাইলের মাধ্যমে জানতে পেরে স্তম্ভিত হয়ে পড়েন  বাবা। এরপরই পুলিশের সাহায্য নেয় অপহৃত পরিবারের লোকেরা।  আর তারপরে গুণধর ছেলের সমস্ত নাটক সামনে চলে আসে। মোবাইলের সূত্র ধরে গোপনে অভিযান চালিয়ে গুণধর ছেলেকে মালদা শহরের সুকান্ত মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে ইংরেজ বাজার থানার অন্তর্গত রথবাড়ি ফাঁড়ির পুলিশ। 


রবিবার রাতের এই ঘটনার পর সোমবার দুপুরে অভিযুক্তই গুণধর ছেলে নুরুল শেখকে (৪৫) মালদা আদালতে পেশ করে তদন্তকারী পুলিশ কর্তারা। ছেলের নিজেকে নিজেই অপহরণের ছকের বিষয়টি জানতে পেরে রীতিমতো হতচকিত হয়ে গিয়েছেন পরিবারের লোকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  পুকুরিয়া থানার চৌওদুয়ার এলাকার বাসিন্দা নুরুল শেখ (45)। 


রবিবার রাতে ইংরেজবাজার শহরের সুকান্ত মোড় এলাকা থেকে অপহরণ হয়ে যাওয়ার নাটক করে বাড়িতে বৃদ্ধ বাবাকে মোবাইলে ফোন করেন।  বাড়ির লোকরা খবর পাওয়া মাত্রই নুরুল শেখ স্ত্রী শেফালী বিবি এরপর ইংরেজবাজার থানায় স্বামীর অপহরণের বিষয়ে অভিযোগ করেন। শুরু হয় পুলিশি তদন্ত। রথবাড়ি পুলিশ তৎপরতায় মোবাইল লোকেশন ট্র্যাক করে গাজোলের মরিয়াকুর এলাকার এক আমবাগান থেকে নুরুল শেখ কে হাতেনাতে ধরে ফেলে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে,  নুরুল শেখ এলাকার সমিতির টাকা  দেওয়া‌ নেওয়ার কাজ করে। তিন চার মাস আগে সমিতির প্রায় ছয় থেকে সাত লাখ টাকা এলাকার বেশ কিছু জন ব্যক্তিকে ধার দিয়েছিলেন। কিন্তু সেই টাকা নুরুল আর তাদের কাছ থেকে তুলতে পারে নি। এদিকে সমিতির লোকেরা তার কাছ থেকে সেই টাকা নেওয়ার জন্য চাপ দেয়। এই মত অবস্থায় নুরুল  এই অপহরণের নাটক করে । বাবার কাছ থেকে  থেকে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাই ফন্দি বার করে। কিন্তু এতে সে সফল হয় নি। পুলিশি তৎপরতায় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। সোমবার দুপুরে রথবাড়ি ফাঁড়ির পুলিশ নুরুল শেখ কে মালদা জেলা আদালতে পেশ করে। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.